ঢাকা ১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে কাইয়ুম জঙ্গীর মশক নিধন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ ফরিদপুরের চরভদ্রাসনে জেলা তথ্য অফিসের উদ্যোগে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরের কানাইপুরে আনসার আলী মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজু মোল্লার স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল ফরিদপুরের ভাঙ্গায় এমপি শহিদুল ইসলাম বাবুলের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল মাদক ও অবৈধ বালু উত্তোলন প্রতিরোধের আহ্বানে ফরিদপুর সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে ন্যাচারাল মেডিসিন :: আকুপাংচার ও হিজামা থেরাপি সেন্টারের উদ্বোধন ফরিদপুরে টাস্কফোর্সের অভিযানে পানির কারখানা সিলগালা :: জরিমানা ৩০ হাজার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ :: যুবক নিহত ফরিদপুরে অহনা মায়া ধরের অকালমৃত্যু :: সারপ্রাইজ কোচিং পরিবারের গভীর শোক

ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান : অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:২৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ৩৩ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

অবৈধ বিদ্যুৎ ব্যবহার বন্ধ ও বিদ্যুতের অপচয় রোধে ফরিদপুরে রাতের অভিযান পরিচালনা করেছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি। গতকাল সোমবার (১২ অক্টোবর) রাতে সমিতির সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিসের উদ্যোগে মোট ৯টি দল বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে আবাসিক মিটারের মাধ্যমে বাণিজ্যিক কাজে বিদ্যুৎ ব্যবহার, রাস্তার বাতি, অটোচার্জিং, গ্যারেজ ও ফুটপাতে বিদ্যুতের ব্যবহার পরীক্ষা করা হয়। পাশাপাশি বিভিন্ন অটোচার্জিং স্টেশনের মিটারও পরীক্ষা করেন অভিযান পরিচালনাকারীরা।

এ সময় মধুখালী উপজেলায় আবাসিক মিটারের মাধ্যমে বাণিজ্যিক কাজে বিদ্যুৎ ব্যবহারের দায়ে একটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ছাড়া রাত ১০টার পর মার্কেট ও দোকান খোলা রাখায় ২১টি মার্কেট ও দোকানের মালিককে সতর্ক করা হয়। অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ এবং বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান : অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

আপডেট সময় : ০৪:২৮:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬