ট্রেন্ডিং :
ফরিদপুরে ন্যাচারাল মেডিসিন :: আকুপাংচার ও হিজামা থেরাপি সেন্টারের উদ্বোধন
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৩:২৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ১৭ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর শহরের পৌর সুপার মার্কেটের দ্বিতীয় তলায় আধুনিক ন্যাচারাল মেডিসিন, আকুপাংচার ও কাপিং (হিজামা) থেরাপি সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মোহাম্মদ বদর উদ্দিন ও চিকিৎসক ডা. মো. মকবুল হোসেন মিন্টু।
সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি সৈয়দ আলাওল হোসেন তনুর পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান চৌধুরীসহ মার্কেটের অন্যান্য কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা প্রচলিত চিকিৎসাব্যবস্থার পাশাপাশি হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক ও ইউনানি চিকিৎসার বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরেন। তাঁরা সুস্থ থাকতে ন্যাচারাল মেডিসিন, আকুপাংচার, হিজামা থেরাপি, ফিজিওথেরাপি এবং সঠিক জীবনযাত্রা ও স্বাস্থ্য পরামর্শ মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, রোগের ধরন অনুযায়ী সঠিক চিকিৎসা গ্রহণ এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা প্রতিটি মানুষের জন্য অত্যন্ত জরুরি।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও দেশবাসীর সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে সেন্টারটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।



















