ঢাকা ১০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে কাইয়ুম জঙ্গীর মশক নিধন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ ফরিদপুরের চরভদ্রাসনে জেলা তথ্য অফিসের উদ্যোগে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরের কানাইপুরে আনসার আলী মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজু মোল্লার স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল ফরিদপুরের ভাঙ্গায় এমপি শহিদুল ইসলাম বাবুলের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল মাদক ও অবৈধ বালু উত্তোলন প্রতিরোধের আহ্বানে ফরিদপুর সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে ন্যাচারাল মেডিসিন :: আকুপাংচার ও হিজামা থেরাপি সেন্টারের উদ্বোধন ফরিদপুরে টাস্কফোর্সের অভিযানে পানির কারখানা সিলগালা :: জরিমানা ৩০ হাজার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ :: যুবক নিহত ফরিদপুরে অহনা মায়া ধরের অকালমৃত্যু :: সারপ্রাইজ কোচিং পরিবারের গভীর শোক

ফরিদপুরের কানাইপুরে আনসার আলী মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:৪০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ১৭ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
ফরিদপুর সদর উপজেলার কানাইপুরের পোরদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে ‘আনসার আলী মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন মরহুম আনসার আলী মিয়ার সহধর্মিণী জহুরা খাতুন।
অকোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান সিআইপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের সাপোর্ট-সিস্টেম কোম্পানি লিমিটেডের প্রেসিডেন্ট ও সিইও মিস তামিকো মিজোই। সাজিদ সোবহান ইয়ুথ সোসাইটির ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব কিবরিয়া স্বপন এবং কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজক সূত্রে জানা যায়, এবারের টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ ১ লাখ টাকা এবং রানার্সআপ দলকে ট্রফিসহ ৫০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হবে।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় অম্বিকাপুর ইউনিয়ন ফুটবল দল ও কৃষ্ণনগর ইউনিয়ন ফুটবল দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অম্বিকাপুর ইউনিয়ন দল। দলের পক্ষে জয়সূচক একমাত্র গোলটি করে ম্যাচসেরা নির্বাচিত হন জুয়েল।
টুর্নামেন্টের উদ্বোধন ঘিরে পোরদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শকের সমাগম ঘটে। স্থানীয় ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরের কানাইপুরে আনসার আলী মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট সময় : ০৩:৪০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬