ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

ফরিদপুরে বিদ্যুৎ সাশ্রয়ে অভিযান : ৩ সংযোগ বিচ্ছিন্ন

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:২৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ৪২ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

বিদ্যুতের অপচয় ও অবৈধ ব্যবহার প্রতিরোধে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে নাইট অপারেশন পরিচালনা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে সরকারি নির্দেশনা অনুযায়ী সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিসের আওতায় ৯টি টিম বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

অভিযানে আবাসিক মিটার থেকে বাণিজ্যিক কাজে বিদ্যুৎ ব্যবহার, অটোরিকশা চার্জ, গ্যারেজ ও ফুটপাতে বিদ্যুৎ ব্যবহার এবং রাস্তার বাতির সংযোগ পরীক্ষা করা হয়। পাশাপাশি বিভিন্ন অটো চার্জিং স্টেশনের মিটারও পরিদর্শন করা হয়। সদর দপ্তরের আওতাধীন এলাকায় আবাসিক সংযোগ থেকে অটোরিকশা চার্জ ও বাণিজ্যিক কাজে বিদ্যুৎ ব্যবহারের দায়ে ৩টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া রাত ১০টার পর দোকান ও মার্কেট খোলা রাখায় ১৬ জন দোকান ও মার্কেট মালিককে সতর্ক করা হয়েছে।অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে বিদ্যুৎ সাশ্রয়ে অভিযান : ৩ সংযোগ বিচ্ছিন্ন

আপডেট সময় : ০৮:২৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬