ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

নানা অঙ্গীকার নিয়ে ফরিদপুর পৌরসভা নির্বাচনে মাঠে কে এম নাজমুল

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:০২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৩৮ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী কে এম নাজমুল ইসলাম নানা অঙ্গীকার নিয়ে মাঠে রয়েছেন। পাশাপাশি
শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নাগরিক সেবাকে গুরুত্ব দিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। দল-মত নির্বিশেষে পৌরবাসীর পাশে থেকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও নিরাপদ শহর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
তার নির্বাচনী প্রচার বার্তায় বলা হয়েছে, “শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন—আমিই আপনার আপনজন। দল-মত নির্বিশেষে, সেবাই আমার পরিচয়।” এ স্লোগানের মাধ্যমে তিনি পৌরবাসীর কল্যাণে নিরলসভাবে কাজ করার প্রতিশ্রুতি তুলে ধরেছেন।
কে এম নাজমুল ইসলামের প্রচারে বিশেষ গুরুত্ব পেয়েছে মাদকবিরোধী কার্যক্রম।
মাদকের অন্ধকার থেকে তরুণ সমাজকে রক্ষা এবং শহরের স্বাভাবিক ও সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। তার প্রচার বার্তায় বলা হয়েছে, “মাদকের অন্ধকার হটাও, শহরের আলোয় প্রাণ ফেরাও।”
এছাড়া পৌর এলাকার পরিচ্ছন্নতা, সড়ক নিরাপত্তা এবং নাগরিকদের চলাচলের উপযোগী নিরাপদ পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকারও তুলে ধরা হয়েছে। পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলাকে তিনি তার অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে প্রচার করছেন।
নির্বাচনী প্রচারে পৌরবাসীর উদ্দেশে কে এম নাজমুল ইসলাম বলেন, “পরিচ্ছন্ন শহর, নিরাপদ পথ—এটাই আমার অঙ্গীকার।” একই সঙ্গে পৌরবাসীর প্রত্যক্ষ সহযোগিতা ও সমর্থন কামনা করে তাকে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
তার প্রচার সামগ্রীতে আরও বলা হয়েছে, “আপনার একটি ভোট ফরিদপুরকে বদলে দেবে।” এ আহ্বানের মাধ্যমে তিনি ভোটারদের কাছে তার নির্বাচনী অঙ্গীকার তুলে ধরছেন।‌

নিউজটি শেয়ার করুন

নানা অঙ্গীকার নিয়ে ফরিদপুর পৌরসভা নির্বাচনে মাঠে কে এম নাজমুল

আপডেট সময় : ০৯:০২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬