ঢাকা ০৪:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

ফরিদপুরে হাম পরিস্থিতি উদ্বেগজনক : ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪০ শিশু

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৪৬:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ ৪০ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪০ জন হামের রোগী ভর্তি হয়েছেন। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ আগস্ট পর্যন্ত জেলায় মোট ৪ হাজার ৯৭৫টি হামের রোগী শনাক্ত হয়েছে এবং ২১ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার ২৬ আগস্ট জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৪০ রোগীর মধ্যে ২০ জন ফরিদপুর জেনারেল হাসপাতালে এবং ২০ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে, ফরিদপুর জেনারেল হাসপাতালে বর্তমানে পুরোনো ৩ জনসহ মোট ২৩ জন রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত হাসপাতালটিতে মোট ১ হাজার ৪৩৮ জন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

অন্যদিকে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পুরোনো ৪৮ জন রোগীসহ বর্তমানে মোট ৬৮ জন রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ২৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং হাসপাতালটিতে এখন পর্যন্ত মোট ৩ হাজার ২৯৩ জন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

জেলায় বর্তমানে দুই হাসপাতালে মোট ৯১ জন রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৪৬ জন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। চলতি বছরে দুই হাসপাতাল মিলিয়ে মোট ৪ হাজার ৭৩১ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

উপজেলাভিত্তিক তথ্যে দেখা যায়, বোয়ালমারীতে মোট ২৮, ভাঙ্গায় ১২, চরভদ্রাসনে ১৭, নগরকান্দায় ২, মধুখালীতে ৬, সদরপুরে ১৪, সালথায় ২৩ এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ৫ জনের হামের রোগী শনাক্ত হয়েছে। এছাড়া ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত সর্বাধিক ৩ হাজার ৩৮২ জন রোগী শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেলার ২৯ জন এবং পার্শ্ববর্তী জেলার ১১ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পার্শ্ববর্তী জেলার রোগীদের মধ্যে গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, মাগুরা, যশোর, ঝিনাইদহ ও অন্যান্য জেলার রোগী রয়েছেন। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের সংক্রমণ পরিস্থিতি পর্যবেক্ষণে চিকিৎসাসেবা ও রোগী ব্যবস্থাপনা কার্যক্রম অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে হাম পরিস্থিতি উদ্বেগজনক : ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪০ শিশু

আপডেট সময় : ০৯:৪৬:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬