ঢাকা ১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে কাইয়ুম জঙ্গীর মশক নিধন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ ফরিদপুরের চরভদ্রাসনে জেলা তথ্য অফিসের উদ্যোগে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরের কানাইপুরে আনসার আলী মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজু মোল্লার স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল ফরিদপুরের ভাঙ্গায় এমপি শহিদুল ইসলাম বাবুলের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল মাদক ও অবৈধ বালু উত্তোলন প্রতিরোধের আহ্বানে ফরিদপুর সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে ন্যাচারাল মেডিসিন :: আকুপাংচার ও হিজামা থেরাপি সেন্টারের উদ্বোধন ফরিদপুরে টাস্কফোর্সের অভিযানে পানির কারখানা সিলগালা :: জরিমানা ৩০ হাজার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ :: যুবক নিহত ফরিদপুরে অহনা মায়া ধরের অকালমৃত্যু :: সারপ্রাইজ কোচিং পরিবারের গভীর শোক

ফরিদপুরের ভাঙ্গায় গলায় ফাঁস দিয়ে গৃহবধুর ‌আত্মহত্যা

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:০০:৩১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ৪৫ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় তামান্না (২০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। আজ রবিবার ৫ এপ্রিল বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে উপজেলার আলগী ইউনিয়নের বড় মানিকদি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তামান্না বড় মানিকদি গ্রামের ইয়াসিন মাতুব্বরের স্ত্রী এবং সাহেদ আলী মাতুব্বরের পুত্রবধূ।স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে তামান্না তার দাদি আয়েশা বেগমের সঙ্গে খাবার খেয়ে স্বামীর পশ্চিম ভিটায় অবস্থিত দোচালা টিনের বসতঘরে যান। এ সময় বাড়িতে তার স্বামী ও শ্বশুর-শাশুড়ি কেউ উপস্থিত ছিলেন না। পরে বিকেল সাড়ে ৪টার দিকে তামান্নার শ্বশুর সাহেদ আলী মাতুব্বর বাড়িতে ফিরে এসে ঘরের ভেতর থেকে তার ২০ মাস বয়সী ছেলে ওমর ফারুকের কান্নার শব্দ শুনতে পান। পরে ঘরে প্রবেশ করে তিনি তামান্নাকে জর্জেট ওড়না দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তামান্নাকে নিচে নামান। খবর পেয়ে ভাঙ্গা থানার এসআই মো. হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। পারিবারিক সূত্রে জানা যায়, তামান্নার বাবা-মা বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। তার আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরের ভাঙ্গায় গলায় ফাঁস দিয়ে গৃহবধুর ‌আত্মহত্যা

আপডেট সময় : ০৫:০০:৩১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬