ঢাকা ১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে কাইয়ুম জঙ্গীর মশক নিধন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ ফরিদপুরের চরভদ্রাসনে জেলা তথ্য অফিসের উদ্যোগে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরের কানাইপুরে আনসার আলী মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজু মোল্লার স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল ফরিদপুরের ভাঙ্গায় এমপি শহিদুল ইসলাম বাবুলের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল মাদক ও অবৈধ বালু উত্তোলন প্রতিরোধের আহ্বানে ফরিদপুর সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে ন্যাচারাল মেডিসিন :: আকুপাংচার ও হিজামা থেরাপি সেন্টারের উদ্বোধন ফরিদপুরে টাস্কফোর্সের অভিযানে পানির কারখানা সিলগালা :: জরিমানা ৩০ হাজার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ :: যুবক নিহত ফরিদপুরে অহনা মায়া ধরের অকালমৃত্যু :: সারপ্রাইজ কোচিং পরিবারের গভীর শোক

কোলে ফিরবে কি সন্তান? ৩ বছর ধরে নিখোঁজ শিশুকে খুঁজছেন মা

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:৫১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ৪৩ , ০৪ বার পড়া হয়েছে

নিখোঁজ শিশু মো. বাপ্পির

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

তিন বছর বয়সী শিশু মো. বাপ্পিকে খুঁজে পেতে আকুতি জানিয়েছেন তার মা শারমীন আক্তার বনানী। এ ঘটনায় আজ বুধবার ৫ আগস্ট ফরিদপুর কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
জিডি সূত্রে জানা যায়, নিখোঁজ শিশু মো. বাপ্পির (৩) বাড়ি ফরিদপুরের সালথা উপজেলার সিংহ প্রতাপ গ্রামে। বর্তমানে পরিবারের সঙ্গে তিনি ফরিদপুর শহরের কমলাপুর (কি পাইলাম মোড়) এলাকায় বসবাস করতেন।
শিশুটির মা শারমীন আক্তার বনানী জানান, গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ বিকেল আনুমানিক ৫টার দিকে ফরিদপুর রেলস্টেশনে লোকজনের ভিড়ের মধ্যে থেকে তার একমাত্র ছেলে হারিয়ে যায়। এরপর আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে ব্যাপক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।
জিডিতে উল্লেখ করা হয়েছে, শিশুটির গায়ের রং উজ্জ্বল শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, মাথার চুল কালো ও ছোট এবং উচ্চতা প্রায় ২ ফুট ৩ ইঞ্চি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল একটি হাফ প্যান্ট ও বেগুনি রঙের হাফহাতা গেঞ্জি। শিশুটি নিজের নাম ছাড়া অন্য কোনো তথ্য বলতে পারে না।
কোতয়ালি থানা পুলিশ জানিয়েছে, জিডির পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শিশুটির সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা ফরিদপুর কোতয়ালি থানায় দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া শিশুটির সন্ধান পেলে তার মা শারমীন আক্তার বনানীর মোবাইল নম্বর ০১৭২৭-৪৬৬৩৫৪ এ যোগাযোগ করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

কোলে ফিরবে কি সন্তান? ৩ বছর ধরে নিখোঁজ শিশুকে খুঁজছেন মা

আপডেট সময় : ১০:৫১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬