ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

ফরিদপুরে গ্রাফিতি প্রদর্শনী ও ‘জুলাই চত্বর’ ঘোষণার দাবি

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:০৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ৪০ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গ্রাফিতি প্রদর্শন, ‘জুলাই চত্বর’ ঘোষণার দাবি

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফরিদপুরে গ্রাফিতি অঙ্কন ও প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। ৫ আগস্টকে সামনে রেখে শহরের আলিপুরে অবস্থিত হাসিবুল হাসান লাবলু সড়কের ‘৩৬ জুলাই মঞ্চে’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিভিন্ন বিষয়ভিত্তিক গ্রাফিতি আঁকা হচ্ছে।

গতকাল সোমবার ৩ আগস্ট থেকে শুরু হওয়া এ কার্যক্রমে ৫ আগস্টের ঘটনাপ্রবাহ এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের বিভিন্ন দৃশ্য গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। পাশাপাশি আন্দোলনের বিভিন্ন স্মৃতি ও ঘটনাবলি চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।

আয়োজকরা জানান, ২০২৪ সালে তৎকালীন শেখ হাসিনা সরকারের আমলে ছাত্রসমাজের ওপর সংঘটিত নির্যাতন এবং তাদের অধিকার থেকে বঞ্চিত করার বিভিন্ন ঘটনাকে গ্রাফিতির মাধ্যমে তুলে ধরা হয়েছে। তাদের বিশ্বাস, এসব গ্রাফিতির মাধ্যমে নতুন প্রজন্ম আন্দোলনের ইতিহাস ও প্রেক্ষাপট সম্পর্কে জানতে পারবে এবং ইতিহাস থেকে শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ হবে।

এ সময় আয়োজকরা ‘৩৬ জুলাই মঞ্চ’ এলাকাকে ‘জুলাই চত্বর’ হিসেবে সরকারি স্বীকৃতি দেওয়ার দাবি জানান। তাদের মতে, এ স্থানটি জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে আন্দোলনের ইতিহাস তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। এ সময় উপস্থিত ছিলেন ‌ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা ‌ শাখার আহ্বায়ক কাজি রিয়াজ ‌ সিনিয়র যুগ্ন আহবায়ক এনামুল চৌধুরী ‌, নুর আলী ‌,হাসিবুল হাসান ‌, নাঈম আহমেদ ‌, আশরাফুল ইসলাম লিমন ‌, মুখ্য সংগঠক মোঃ সোহেল ‌,

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে গ্রাফিতি প্রদর্শনী ও ‘জুলাই চত্বর’ ঘোষণার দাবি

আপডেট সময় : ০৮:০৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬