ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

ঘরে মিলল স্ত্রীর মরদেহ: উধাও স্বামী

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৩৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ৬৪ , ০৪ বার পড়া হয়েছে

নিহতের পরিবারের দাবি, সুমাইয়াকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের আলফাডাঙ্গায় নিজ বসতঘর থেকে সুমাইয়া শিমু (২৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই তার স্বামী মো. জসীম কাজী পলাতক রয়েছেন। নিহতের পরিবারের দাবি, সুমাইয়াকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার ৩১ জুলাই সন্ধ্যায় নিজ ঘরের ভেতর সুমাইয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পান প্রতিবেশীরা। তবে রহস্যজনকভাবে ঘটনার পর থেকেই সুমাইয়ার স্বামী কাঠমিস্ত্রি জসীম কাজী ও তার পরিবারের অন্য সদস্যরা ঘরে তালা দিয়ে গা-ঢাকা দিয়েছেন। খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতের মা হাবিবা বেগম ও পরিবারের সদস্যদের অভিযোগ, পারিবারিক কলহের জেরে সুমাইয়াকে প্রায়ই নির্যাতন করা হতো। গতকালও তাদের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয় এবং জসীম ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন। পরিবারের দাবি, সুমাইয়াকে শ্বাসরোধ বা অন্য কোনো উপায়ে হত্যার পর ঘটনাটি ভিন্ন খাতে মোড় নিতে মরদেহ ঝুলিয়ে রেখে স্বামী পালিয়েছেন।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং পলাতক স্বামীকে খোঁজার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

ঘরে মিলল স্ত্রীর মরদেহ: উধাও স্বামী

আপডেট সময় : ০৪:৩৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬