ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

সদরপুরে হাতির পায়ে পিষ্ট হয়ে ১০ মাসের শিশুর মৃত্যু : মাহুত আটক

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১১:১৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৩৩ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের সদরপুরে সড়কে চলন্ত অটোরিকশায় হাতির আক্রমণে আড়িশা জান্নাত (১০ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ২৮ জুলাই দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে সদরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাড়েসাত রশি এলাকায় সদরপুর-ভাঙ্গা সড়কে এ ঘটনা ঘটে।
নিহত আড়িশা জান্নাত ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুলপন্দী গ্রামের মো. সজিব মোল্লার কন্যা।
পুলিশ সূত্রে জানা যায়, শিশুটি তার মা ও স্বজনদের সঙ্গে ভাঙ্গা উপজেলার বাররা গ্রামে নানার বাড়ি থেকে অটোরিকশাযোগে সদরপুরে আসছিল।
পথে সাড়েসাত রশি এলাকায় রাস্তার পাশে অবস্থানরত একটি হাতি দিয়ে যাত্রীবাহী যানবাহন থামিয়ে টাকা তোলার সময় মাহুত মো. বকুল (২৪) হাতির শুঁড় দিয়ে চলন্ত অটোরিকশাটি থামানোর চেষ্টা করেন। এ সময় হাতির আক্রমণে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে উল্টে যায়।

দুর্ঘটনায় শিশুটি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সদরপুর বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
এ ঘটনায় স্থানীয় জনতা মাহুত মো. বকুলকে আটক করে সদরপুর থানা পুলিশকে খবর দেয়। পরে সদরপুর থানার এসআই (নিঃ) আশরাফুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে মাহুতকে থানা হেফাজতে নেন এবং হাতিটিকে জব্দ করে বিশ্ব জাকের মঞ্জিলের মাঠে রাখা হয়। সদরপুর থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটির বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

সদরপুরে হাতির পায়ে পিষ্ট হয়ে ১০ মাসের শিশুর মৃত্যু : মাহুত আটক

আপডেট সময় : ১১:১৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬