ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

বালিয়াকান্দিতে অবৈধ কারেন্ট জাল উদ্ধার: ২ লাখ টাকার জাল ধ্বংসসহ ব্যবসায়ীকে জরিমানা

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:০৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৬৬ , ০৪ বার পড়া হয়েছে

বালিয়াকান্দিতে র‌্যাবের অভিযানে ২ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় দুই লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। এ সময় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

র‌্যাব-১০-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল মঙ্গলবার ১৪ জুলাই রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে বালিয়াকান্দি উপজেলার পশ্চিম বালিয়াকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন। এ সময় র‌্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের সদস্যরা সহযোগিতা করেন।

অভিযানে পশ্চিম বালিয়াকান্দি এলাকার ব্যবসায়ী মো. সুজন শেখ (৩৩)-এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় দুই লাখ টাকা মূল্যের ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ ঘটনায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫(২) ধারা অনুযায়ী মো. সুজন শেখকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব-১০ জানিয়েছে, জনস্বার্থে এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ ধরনের অবৈধ কার্যক্রম রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

বালিয়াকান্দিতে অবৈধ কারেন্ট জাল উদ্ধার: ২ লাখ টাকার জাল ধ্বংসসহ ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় : ০৯:০৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬