ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

ফরিদপুরে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:২৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ২২ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের পশ্চিম খাবাসপুর এলাকায় আইডিয়াল মাদ্রাসার হিফয বিভাগের ১২ বছর বয়সী ছাত্র লাবিব আব্দুল্লাহ নিখোঁজ হয়েছে। এ ঘটনায় তার পরিবারের সদস্যদের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার ২০ জুন আছরের নামাজের পর মাওলানা আব্দুল আলী সড়ক, পশ্চিম খাবাসপুরস্থ আইডিয়াল মাদ্রাসা থেকে বাসার উদ্দেশ্যে রওনা হয় লাবিব আব্দুল্লাহ (১২)। কিন্তু এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ লাবিব আব্দুল্লাহ আইডিয়াল মাদ্রাসার হিফয বিভাগের ছাত্র। নিখোঁজের সময় তার পরনে সাদা পাঞ্জাবি ও লুঙ্গি ছিল বলে পরিবার জানিয়েছে। এ বিষয়ে তার পরিবার ও স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজ চালিয়ে যাচ্ছেন এবং সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন। কেউ তার সন্ধান পেলে তার পিতা মুস্তাক হুজুরের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। মোবাইল ফোন নম্বর ‌০১৭৬৩ ৭৯৩৫৮৬

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ

আপডেট সময় : ০৭:২৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬