ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

কৈজুরী ইউনিয়নে রাস্তা নির্মাণ উদ্যোগে এলাকাবাসীর অনেক আনন্দিত

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:২৭:০০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ৪১ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

দীর্ঘদিনের ভোগান্তির অবসানে ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের একটি গ্রামে রাস্তা নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশের উদ্যোগে জেলা পরিষদের অর্থায়নে এ রাস্তা নির্মাণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে। স্থানীয়দের দীর্ঘদিনের চলাচল সমস্যা দূর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। কাঁচা ও ভাঙা রাস্তার কারণে এলাকাবাসী দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহালেও নতুন রাস্তা নির্মাণের ফলে তাদের যাতায়াত ব্যবস্থা সহজ হবে বলে আশা করা হচ্ছে।
এলাকাবাসী জানান, রাস্তা নির্মাণ সম্পন্ন হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং এলাকার আর্থ‌ সামাজিক কর্মকাণ্ডে গতি আসবে। স্থানীয়রা জেলা পরিষদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং দ্রুত কাজ সম্পন্নের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

কৈজুরী ইউনিয়নে রাস্তা নির্মাণ উদ্যোগে এলাকাবাসীর অনেক আনন্দিত

আপডেট সময় : ০৪:২৭:০০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬