দীর্ঘদিনের ভোগান্তির অবসানে ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের একটি গ্রামে রাস্তা নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশের উদ্যোগে জেলা পরিষদের অর্থায়নে এ রাস্তা নির্মাণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে। স্থানীয়দের দীর্ঘদিনের চলাচল সমস্যা দূর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। কাঁচা ও ভাঙা রাস্তার কারণে এলাকাবাসী দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহালেও নতুন রাস্তা নির্মাণের ফলে তাদের যাতায়াত ব্যবস্থা সহজ হবে বলে আশা করা হচ্ছে।
এলাকাবাসী জানান, রাস্তা নির্মাণ সম্পন্ন হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং এলাকার আর্থ সামাজিক কর্মকাণ্ডে গতি আসবে। স্থানীয়রা জেলা পরিষদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং দ্রুত কাজ সম্পন্নের দাবি জানিয়েছেন।
