ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই: জেলা প্রশাসক

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০১:৫২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ৪৫ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। গতকাল বুধবার ১ এপ্রিল দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। শহরের বদরপুর এলাকায় (এন-৭) বেলুন উড়িয়ে ও ফলজ গাছ লাগিয়ে এ অভিযানের সূচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে গাছ লাগানো ও তা সংরক্ষণ করা এখন সময়ের দাবি।” সড়কের সৌন্দর্য বাড়াতে ও প্রকৃতি বাঁচাতে সবাইকে এ কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। জেলা প্রশাসক আরও বলেন, “আমরা সবাই মিলে সড়কের পাশের গাছের যত্ন নেওয়ার অঙ্গীকার করি। প্রতিটি গাছ আমাদের সুন্দর আগামীর নিশ্চয়তা দেয়।”  এ সময় তিনি ব্যাপকভাবে গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর সঠিক রক্ষণাবেক্ষণের ওপর বিশেষ জোর দেন। সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ জানান, মহাসড়কের দুই পাশের খালি জায়গা ও ডিভাইডারে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষুধি গাছ লাগানো হবে। এতে সড়কগুলো সবুজে ঘেরা ও দৃষ্টিনন্দন হয়ে উঠবে। এ অনুষ্ঠানে প্রকৌশলী আসাদুজ্জামান ও আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই: জেলা প্রশাসক

আপডেট সময় : ০১:৫২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬