ঢাকা ১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে কাইয়ুম জঙ্গীর মশক নিধন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ ফরিদপুরের চরভদ্রাসনে জেলা তথ্য অফিসের উদ্যোগে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরের কানাইপুরে আনসার আলী মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজু মোল্লার স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল ফরিদপুরের ভাঙ্গায় এমপি শহিদুল ইসলাম বাবুলের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল মাদক ও অবৈধ বালু উত্তোলন প্রতিরোধের আহ্বানে ফরিদপুর সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে ন্যাচারাল মেডিসিন :: আকুপাংচার ও হিজামা থেরাপি সেন্টারের উদ্বোধন ফরিদপুরে টাস্কফোর্সের অভিযানে পানির কারখানা সিলগালা :: জরিমানা ৩০ হাজার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ :: যুবক নিহত ফরিদপুরে অহনা মায়া ধরের অকালমৃত্যু :: সারপ্রাইজ কোচিং পরিবারের গভীর শোক

ফরিদপুরে ইসলামী ব্যাংক নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:১১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ৪৭ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে ইসলামী ব্যাংকের ওপর সরকার ও বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ২৪ মে সকাল ১০টা ৪০ মিনিট থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত শহরের জনতা ব্যাংকের মোড়ে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এতে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সভাপতি প্রফেসর বিল্লাল হোসেন, সদস্য ফরিদুল হুদা, সদস্য মাওলানা মাহমুদুল হাসান, সঞ্চালক প্রফেসর মিজানুর রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুরের সহকারী সেক্রেটারি এস এম আবুল বাশারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ইসলামী ব্যাংক থেকে পাচার হওয়া অর্থ এস আলম গ্রুপের কাছ থেকে ফেরত আনতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে ইসলামী ব্যাংক যেন পুনরায় এস আলম গ্রুপ বা অন্য কোনো প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে না যায়, সে বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে ইসলামী ব্যাংক নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:১১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬