ঢাকা ১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে কাইয়ুম জঙ্গীর মশক নিধন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ ফরিদপুরের চরভদ্রাসনে জেলা তথ্য অফিসের উদ্যোগে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরের কানাইপুরে আনসার আলী মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজু মোল্লার স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল ফরিদপুরের ভাঙ্গায় এমপি শহিদুল ইসলাম বাবুলের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল মাদক ও অবৈধ বালু উত্তোলন প্রতিরোধের আহ্বানে ফরিদপুর সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে ন্যাচারাল মেডিসিন :: আকুপাংচার ও হিজামা থেরাপি সেন্টারের উদ্বোধন ফরিদপুরে টাস্কফোর্সের অভিযানে পানির কারখানা সিলগালা :: জরিমানা ৩০ হাজার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ :: যুবক নিহত ফরিদপুরে অহনা মায়া ধরের অকালমৃত্যু :: সারপ্রাইজ কোচিং পরিবারের গভীর শোক

ফরিদপুরের সালথা উপজেলায় ‘সুজন’-এর কমিটি গঠন ও মতবিনিময় সভা

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০১:২৬:৩১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৩৫ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের সালথা উপজেলায় ‘সুশাসনের জন্য নাগরিক’ (সুজন)-এর উপজেলা কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ৬ মে বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সুজনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক মো. আরিফুল ইসলাম। মতবিনিময় সভা শেষে সুজনের সালথা উপজেলা কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাংবাদিক মো. আরিফুল ইসলাম। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মো. জাহিদুর রহমান, মো. মফিকুল ইসলাম, মো. মুজাহিদ হোসেন মোল্যা, সৈয়দ আব্দুল বাপ্পী ও মো. মেহেদি হাসান; যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল হোসাইন ও সাহিদ গাজী; কোষাধ্যক্ষ মো. নুরুল ইসলাম; শিক্ষা বিষয়ক সম্পাদক মো. কামাল হোসেন; প্রচার সম্পাদক শাহিন হাওলাদার; প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান; সাংগঠনিক সম্পাদক মো. ওলিয়ার ইসলাম এবং মহিলা বিষয়ক সম্পাদক তানিয়া আক্তার। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. রবিউল ইসলাম, ফারহান রাসেল, মো. সোহাগ মীর, ইকবাল হোসেন, শাকিবুল ইসলাম, মো. নজমুল হাসান, মো. লাভলু, মো. মামুনুর রশীদ, মো. নাজমুল হাসান, মো. সাব্বির হোসেন ও মো. এমদাদুল ইসলাম।সভায় উপস্থিত ছিলেন সুজন ফরিদপুর জেলা সভাপতি মো. লিয়াকত হোসেন কামাল, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ এম.এ. বাতেন, কার্যনির্বাহী সদস্য ইরা নাহার দিবা ও রুমানা আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় বক্তারা বলেন, অরাজনৈতিক সংগঠন হিসেবে ‘সুজন’ সুশাসন প্রতিষ্ঠা, নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারা নবগঠিত কমিটির মাধ্যমে এসব কার্যক্রম আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরের সালথা উপজেলায় ‘সুজন’-এর কমিটি গঠন ও মতবিনিময় সভা

আপডেট সময় : ০১:২৬:৩১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬