ঢাকা ০৪:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

ফরিদপুর সড়ক দুর্ঘটনায় আহত ১

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:২৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ২২ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় মরিয়ম (১২) নামে এক মাদ্রাসা ছাত্রী গুরুতর আহত হয়েছে। আজ বুধবার ২৯ এপ্রিল সকাল প্রায় ৭টা ৪৫ মিনিটে নগরকান্দা বাজারে ডাচ-বাংলা ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত মরিয়ম নগরকান্দা উপজেলার বড় কাজুলী ইউনিয়নের পুরাপাড়া গ্রামের আসাদুজ্জামান খানের মেয়ে। সে নগরকান্দা মদিনাতুল মাদ্রাসার ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাদ্রাসায় যাওয়ার পথে ইটবাহী একটি চার চাকার ট্রলির ধাক্কায় মরিয়ম সড়কে পড়ে যায়। এতে তার মাথা ও হাতে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন ও তার স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রলি গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসে। তবে দুর্ঘটনায় জড়িত ট্রলির চালক পলাতক রয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা বা জিডি দায়ের করা হয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুর সড়ক দুর্ঘটনায় আহত ১

আপডেট সময় : ০৬:২৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬