ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জামায়াত নেতার নিন্দা

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:৫৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ৩৪ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

চট্টগ্রাম সিটি কলেজে শিবির ও সাধারণ নিরীহ শিক্ষার্থীদের ওপর ‘ছাত্রদল’ নামধারী সন্ত্রাসীদের নৃশংস ও পরিকল্পিত হামলার অভিযোগে তীব্র ঘৃণা, গভীর ক্ষোভ ও কঠোর নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ফরিদপুর জেলা আমীর প্রফেসর আবদুত তাওয়াব। গতকাল মঙ্গলবার ২১ এপ্রিল এক সামাজিক যোগাযোগ মাধ্যম ‌ ফেসবুকে তিনি এ সংক্রান্ত পোস্ট করেন। এ সময় তিনি বলেন, এ বর্বরোচিত হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং শিক্ষাঙ্গনে সন্ত্রাস, দখলদারিত্ব ও ভয়ের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠার সুস্পষ্ট অপচেষ্টা। নিরীহ শিক্ষার্থীদের রক্ত ঝরিয়ে কোনো গোষ্ঠী তাদের আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে না বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, এ ঘটনায় পুলিশের নীরবতা ও নিষ্ক্রিয়তা অত্যন্ত হতাশাজনক এবং গভীরভাবে প্রশ্নবিদ্ধ। দায়িত্বপ্রাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর এমন ভূমিকা সাধারণ মানুষের ন্যায়বিচার ও নিরাপত্তা ব্যবস্থার প্রতি আস্থাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে।
প্রফেসর আবদুত তাওয়াব আরো লেখেন ক্যাম্পাসে সন্ত্রাসী রাজনীতি যে নামেই হোক না কেন, তা কোনোভাবেই পুনরায় প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। শিক্ষাঙ্গন হবে জ্ঞানচর্চা, নৈতিকতা ও নেতৃত্ব বিকাশের স্থান—সন্ত্রাসের নয়। তিনি এ ন্যাক্কারজনক হামলার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। অন্যথায় শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবিতে জনগণ আরও সোচ্চার হবে বলেও তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জামায়াত নেতার নিন্দা

আপডেট সময় : ১০:৫৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬