ঢাকা ১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে কাইয়ুম জঙ্গীর মশক নিধন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ ফরিদপুরের চরভদ্রাসনে জেলা তথ্য অফিসের উদ্যোগে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরের কানাইপুরে আনসার আলী মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজু মোল্লার স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল ফরিদপুরের ভাঙ্গায় এমপি শহিদুল ইসলাম বাবুলের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল মাদক ও অবৈধ বালু উত্তোলন প্রতিরোধের আহ্বানে ফরিদপুর সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে ন্যাচারাল মেডিসিন :: আকুপাংচার ও হিজামা থেরাপি সেন্টারের উদ্বোধন ফরিদপুরে টাস্কফোর্সের অভিযানে পানির কারখানা সিলগালা :: জরিমানা ৩০ হাজার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ :: যুবক নিহত ফরিদপুরে অহনা মায়া ধরের অকালমৃত্যু :: সারপ্রাইজ কোচিং পরিবারের গভীর শোক

ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে কাইয়ুম জঙ্গীর মশক নিধন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:৪৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ১৭ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
ফরিদপুর পৌরসভার ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেছেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও পৌরসভার মেয়র প্রার্থী এ এফ এম কাইয়ুম জঙ্গী।
মঙ্গলবার (২৪ নভেম্বর) শহরের রেলস্টেশন, রেলস্টেশন বাজার ও লক্ষ্মীপুর এলাকায় এই কর্মসূচি পরিচালিত হয়। এ সময় ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন ওষুধ ছিটানোর পাশাপাশি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফা মিরাজ। এ ছাড়া স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার সাধারণ বাসিন্দারা এতে অংশ নেন।
কর্মসূচি চলাকালে নেতৃবৃন্দ ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও যেন বৃষ্টির বা জমে থাকা পানি না থাকে সেদিকে খেয়াল রাখা এবং মশার বংশবিস্তার রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সচেতন হওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে কাইয়ুম জঙ্গীর মশক নিধন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

আপডেট সময় : ০৩:৪৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬