ঢাকা ১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে কাইয়ুম জঙ্গীর মশক নিধন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ ফরিদপুরের চরভদ্রাসনে জেলা তথ্য অফিসের উদ্যোগে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরের কানাইপুরে আনসার আলী মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজু মোল্লার স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল ফরিদপুরের ভাঙ্গায় এমপি শহিদুল ইসলাম বাবুলের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল মাদক ও অবৈধ বালু উত্তোলন প্রতিরোধের আহ্বানে ফরিদপুর সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে ন্যাচারাল মেডিসিন :: আকুপাংচার ও হিজামা থেরাপি সেন্টারের উদ্বোধন ফরিদপুরে টাস্কফোর্সের অভিযানে পানির কারখানা সিলগালা :: জরিমানা ৩০ হাজার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ :: যুবক নিহত ফরিদপুরে অহনা মায়া ধরের অকালমৃত্যু :: সারপ্রাইজ কোচিং পরিবারের গভীর শোক

মাদক ও অবৈধ বালু উত্তোলন প্রতিরোধের আহ্বানে ফরিদপুর সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:৩১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ২৮ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
ফরিদপুর সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
সভায় বিশেষ অতিথি ও প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, উপজেলা প্রকৌশলী দেলোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রশান্ত কুমার বাড়ৈ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলায়েত হোসেন এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা এম এ নাহার।
এ ছাড়া জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হোসেন, চর মাধবদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুহিন মণ্ডল, কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক ফকির, চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজসহ সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়ন ও মূল্যায়নমূলক কার্যক্রমে কোনো সাধারণ মানুষ যেন বাদ না পড়েন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকা ও সর্বাত্মক সহযোগিতা করার তাগিদ দেওয়া হয়।
সভা শেষে প্রধান অতিথি ফরিদপুর সদর উপজেলা পরিদর্শন কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

মাদক ও অবৈধ বালু উত্তোলন প্রতিরোধের আহ্বানে ফরিদপুর সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৩১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬