ঢাকা ১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে কাইয়ুম জঙ্গীর মশক নিধন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ ফরিদপুরের চরভদ্রাসনে জেলা তথ্য অফিসের উদ্যোগে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরের কানাইপুরে আনসার আলী মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজু মোল্লার স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল ফরিদপুরের ভাঙ্গায় এমপি শহিদুল ইসলাম বাবুলের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল মাদক ও অবৈধ বালু উত্তোলন প্রতিরোধের আহ্বানে ফরিদপুর সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে ন্যাচারাল মেডিসিন :: আকুপাংচার ও হিজামা থেরাপি সেন্টারের উদ্বোধন ফরিদপুরে টাস্কফোর্সের অভিযানে পানির কারখানা সিলগালা :: জরিমানা ৩০ হাজার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ :: যুবক নিহত ফরিদপুরে অহনা মায়া ধরের অকালমৃত্যু :: সারপ্রাইজ কোচিং পরিবারের গভীর শোক

ফরিদপুরে টাস্কফোর্সের অভিযানে পানির কারখানা সিলগালা :: জরিমানা ৩০ হাজার

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:২৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ২০ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
ফরিদপুর সদর উপজেলায় অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন এবং সংরক্ষণের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ড্রিংকিং ওয়াটার কারখানা সিলগালা করে দেওয়া হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জেলা প্রশাসন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এই অভিযান পরিচালনা করে।
  • হায়াত ড্রিংকিং ওয়াটার: উত্তর আলীপুর এলাকার এই প্রতিষ্ঠানটিকে বিএসটিআইয়ের সিএম লাইসেন্সের আবেদন না করা এবং অভিযান চলাকালে মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত।
  • জমজম ড্রিংকিং ওয়াটার: একই এলাকার এই প্রতিষ্ঠানটিকে বিএসটিআইয়ের মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়াই প্যাকেজড ড্রিংকিং ওয়াটার উৎপাদন ও বাজারজাত করার দায়ে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
  • রামচন্দ্র সাহা (ফল ব্যবসায়ী): গুড়বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে কলা সংরক্ষণ ও পাকানোর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মাহবুব বিন বাছেদ মোবাইল কোর্টটি পরিচালনা করেন। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই ফরিদপুরের পরিদর্শক (মেট) খালিদ হাসান এবং ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী মো. সাব্বির হোসেন পুলক।
জনস্বার্থে ভেজাল ও অনিয়ম রোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে টাস্কফোর্সের অভিযানে পানির কারখানা সিলগালা :: জরিমানা ৩০ হাজার

আপডেট সময় : ০৩:২৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬