ঢাকা ১০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে কাইয়ুম জঙ্গীর মশক নিধন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ ফরিদপুরের চরভদ্রাসনে জেলা তথ্য অফিসের উদ্যোগে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরের কানাইপুরে আনসার আলী মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজু মোল্লার স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল ফরিদপুরের ভাঙ্গায় এমপি শহিদুল ইসলাম বাবুলের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল মাদক ও অবৈধ বালু উত্তোলন প্রতিরোধের আহ্বানে ফরিদপুর সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে ন্যাচারাল মেডিসিন :: আকুপাংচার ও হিজামা থেরাপি সেন্টারের উদ্বোধন ফরিদপুরে টাস্কফোর্সের অভিযানে পানির কারখানা সিলগালা :: জরিমানা ৩০ হাজার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ :: যুবক নিহত ফরিদপুরে অহনা মায়া ধরের অকালমৃত্যু :: সারপ্রাইজ কোচিং পরিবারের গভীর শোক

ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:১২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ২৭ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
ডেঙ্গু ও মশাবাহিত রোগের বিস্তার রোধে ফরিদপুর পৌরসভার উদ্যোগে বিশেষ মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকাল ৮টা থেকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম চালানো হয়।
পৌরসভার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ওয়ার্ডের ড্রেন, ঝোপঝাড় ও জলাবদ্ধ স্থানগুলোতে মশার লার্ভা ধ্বংসের ওষুধ ছিটানো হয়। এর পাশাপাশি জমে থাকা আবর্জনা অপসারণ করে এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।

অভিযান চলাকালে ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। বিশেষ করে নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা এবং ছাদে বা আঙিনায় পড়ে থাকা যেকোনো পাত্রে যেন বৃষ্টির বা ব্যবহৃত পানি জমে না থাকে, সে বিষয়ে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।
পৌর কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গু নিয়ন্ত্রণে কেবল পৌরসভার মশক নিধন কার্যক্রমই যথেষ্ট নয়; এর জন্য পৌরবাসীর সম্মিলিত সচেতনতা ও স্বতঃস্ফূর্ত সহযোগিতা একান্ত প্রয়োজন। একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও মশকমুক্ত নগরী গড়ে তুলতে পৌরসভার এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় : ১০:১২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬