হামমুক্ত এক দিন পার করল ফরিদপুর
- আপডেট সময় : ১০:৩৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৩৮ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় (সকাল ৮টা থেকে সকাল ৮টা) নতুন কোনো হাম রোগী শনাক্ত হয়নি। একই সময়ে হামজনিত মৃত্যুর ঘটনাও ঘটেনি।
জেলা স্বাস্থ্য বিভাগের আজ শনিবার ২৬ সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ফরিদপুরে মোট ৬ হাজার ১২৫ জন হাম রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে হামজনিত মৃত্যু হয়েছে ২১ জনের।
উপজেলাভিত্তিক হিসাবে আলফাডাঙ্গায় ২৮, বোয়ালমারীতে ২৫, ভাঙ্গায় ১২, চরভদ্রাসনে ১৭, নগরকান্দায় ২, মধুখালীতে ৬, সদরপুরে ১৪, সালথায় ২৩ এবং ফরিদপুর সদরে ৫ জন হাম রোগী শনাক্ত হয়েছেন।
এদিকে ফরিদপুর জেনারেল হাসপাতালে এ পর্যন্ত ১ হাজার ৮২০ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৪ হাজার ১৫৩ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে দুই হাসপাতালে মোট ১১০ জন রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ২২ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এদিন ফরিদপুর জেলার ১৪ জন এবং অন্যান্য জেলার ৬ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন।



















