ঢাকা ০৪:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদানের আহ্বান : ফরিদপুরে দিবসটি পালিত

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৩৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ২৭ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১২টার দিকে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ফরিদপুর জেনারেল হাসপাতাল গিয়ে শেষ হয়। পরে হাসপাতালের তৃতীয় তলার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সোহরাব হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, ডেপুটি সিভিল সার্জন হাফিজুর রহমান ও হাসপাতালের আরএমও গণেশ কুমার আগরওয়ালা।
এ সময় সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং ফরিদপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক ও নার্সরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ মানবিক কাজ। একজন মানুষের দেওয়া রক্ত অন্য একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে পারে। তাই সুস্থ ও উপযুক্ত সবাইকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, মরণোত্তর চক্ষুদানের মাধ্যমে মৃত্যুর পরও একজন মানুষ অন্য একজন দৃষ্টিহীন মানুষের পৃথিবী দেখার সুযোগ করে দিতে পারেন। চোখের আলো হারানো মানুষই দৃষ্টিশক্তির মূল্য সবচেয়ে ভালো বোঝেন। তাই মৃত্যুর পর অন্যের জীবনে আলোর দিশা ছড়িয়ে দিতে সবাইকে মরণোত্তর চক্ষুদানে উৎসাহিত হওয়ার আহ্বান জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন

স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদানের আহ্বান : ফরিদপুরে দিবসটি পালিত

আপডেট সময় : ০৯:৩৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬