ট্রেন্ডিং :
ফরিদপুর ডায়াবেটিক সমিতি নির্বাচন
সেবার মানসিকতা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে মুহাম্মদ রাজিব হোসেন
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ১০:০৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ৭১ , ০৪ বার পড়া হয়েছে
আগামী ৪ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ফরিদপুরের অন্যতম শীর্ষস্থানীয় সেবামূলক প্রতিষ্ঠান ‘ফরিদপুর ডায়াবেটিক সমিতি’র ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক (২০২৬-২০২৯ সেশন) নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে পুরো জেলা জুড়ে। এবারের নির্বাচনে কার্যনির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশিষ্ট সমাজসেবক ও মানবসেবায় নিয়োজিত ব্যক্তিত্ব মুহাম্মদ রাজিব হোসেন।
নির্বাচনী প্রচারণায় মুহাম্মদ রাজিব হোসেন সমিতির সম্মানিত আজীবন সদস্য ও ভোটারদের সঙ্গে নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ডায়াবেটিক রোগীদের আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করা, সমিতির প্রশাসনিক স্বচ্ছতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের জন্য সেবার মান আরও সহজলভ্য করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
একান্ত আলাপকালে মুহাম্মদ রাজিব হোসেন বলেন, “ফরিদপুর ডায়াবেটিক সমিতি আমাদের জেলার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। সততা, নিষ্ঠা এবং জবাবদিহিতার মাধ্যমে এই প্রতিষ্ঠানটিকে আরও আধুনিক ও রোগীবান্ধব হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। আমি আগামী ৪ জুলাইয়ের নির্বাচনে সমিতির সকল সম্মানিত ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের মূল্যবান ভোট, আন্তরিক দোয়া এবং পূর্ণ সমর্থন প্রত্যাশা করছি।”
এদিকে প্রার্থীর সমর্থক ও সাধারণ ভোটারদের একাংশ মনে করছেন, মুহাম্মদ রাজিব হোসেনের মতো তরুণ, উদ্যমী ও সমাজসেবামূলক মানসিকতার নেতৃত্ব ডায়াবেটিক সমিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।




















