ঢাকা ০৪:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

সমর্থকদের অস্ত্র তৈরির নির্দেশ ও খুনের দায় নেওয়ার অভিযোগ সালথার ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:৫৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৩৫ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুরে ইউপি চেয়ারম্যানের বক্তব্যে তোলপাড়

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে রফিক মোল্লার একটি বিতর্কিত বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাকে সমর্থকদের উদ্দেশে দেশীয় “যার যার অস্ত্র বানাতে” এবং যেকোনো পরিস্থিতিতে “খুন (মার্ডার) হলেও তার আইনি দায়ভার নিজে নেওয়ার” ঘোষণা দিতে শোনা যায়। সম্প্রতি উপজেলার উজিরপুর বাজারে আয়োজিত একটি সভায় তিনি এই বক্তব্য দেন বলে অভিযোগ উঠেছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয় বাসিন্দা ও সাধারণ মানুষের মধ্যে তীব্র সমালোচনা ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে চেয়ারম্যান রফিক মোল্লাকে তাঁর সমর্থকদের আশ্বস্ত করে বলতে শোনা যায়, “আপনারা যার যার অস্ত্র বানান, কোনো মার্ডার (হত্যাকাণ্ড) হলে বা পরিস্থিতি তৈরি হলে আইনি বিষয় আমি নিজে দেখব।” এই বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
অবশ্য নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন যদুনন্দী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক মোল্লা। তিনি দাবি করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি সম্পূর্ণ ভুয়া এবং প্রযুক্তিগতভাবে এডিট বা সম্পাদন করা হয়েছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে একটি রাজনৈতিক প্রতিপক্ষ মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর সম্মান ক্ষুণ্ন করতে এই অপপ্রচার চালাচ্ছে।
নিজের অবস্থানের পক্ষে যুক্তি দিয়ে চেয়ারম্যান বলেন, “সম্প্রতি আমার দলের এক ভ্যানচালককে প্রতিপক্ষের লোকজন মারধর করে ভ্যানটি ছিনিয়ে নিয়েছে। আমি চাইলে আমার লোকবল নিয়ে তা উদ্ধার করতে পারতাম। কিন্তু তা না করে আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে পুলিশের সহায়তা নিচ্ছি। এলাকায় শান্তি বজায় রাখতে আমি শুরু থেকেই আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করে আসছি।”
এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, সাম্প্রতিক সময়ে চেয়ারম্যান এ ধরনের কোনো বক্তব্য দিয়েছেন কি না, তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন সাংবাদিকদের জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির বিষয়টি জেলা প্রশাসন ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। ভিডিওটির সত্যতা ও অভিযোগের প্রাসঙ্গিকতা যাচাই করে চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়ার প্রক্রিয়া চলছে। তদন্ত প্রতিবেদন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

সমর্থকদের অস্ত্র তৈরির নির্দেশ ও খুনের দায় নেওয়ার অভিযোগ সালথার ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

আপডেট সময় : ০৩:৫৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬