শ্রীযুক্তেশ্বরী দিগম্বরী দেবীর তিরোভাব তিথি স্মরণে ফরিদপুর শ্রীঅঙ্গনে তিন দিনব্যাপী মহানাম যজ্ঞ
- আপডেট সময় : ০৪:১২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৪৫ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের শ্রীধাম শ্রীঅঙ্গনে শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের পালনকারিনী বড়দিদি শ্রীযুক্তেশ্বরী দিগম্বরী দেবীর তিরোভাব তিথি উপলক্ষে আগামী ২৬, ২৭ ও ২৮ আগস্ট ২০২৬ তিন দিনব্যাপী মহানাম যজ্ঞ, কীর্তন, শ্রীমদ্ভাগবত পাঠ ও মহাপ্রসাদ বিতরণসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আয়োজক শ্রীযুক্তেশ্বরী দিগম্বরী দেবী সেবা সংঘ, ফরিদপুর জানিয়েছে, অনুষ্ঠানের শেষ দিন ২৮ আগস্ট সকাল ৭টায় ব্রাহ্মণকান্দা থেকে বর্ণাঢ্য র্যালি ও হরিবল দলের শোভাযাত্রা শ্রীধাম শ্রীঅঙ্গনে এসে সমবেত হবে। এরপর মহাপ্রসাদ বিতরণ করা হবে। সকাল ১০টায় গৌষ্ঠলীলা কীর্তন এবং দুপুর আড়াইটায় প্রভাস যজ্ঞ লীলা কীর্তন পরিবেশন করবেন কীর্তন সম্রাট শ্রী অমল ব্যানার্জী। সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত হবে কীর্তন মেলা।
এছাড়া শ্রীমৎ অনন্ত বন্ধু ব্রহ্মচারী সেবাইতের তত্ত্বাবধানে এবং ড. শ্রীমৎ নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারীর ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হবে। রাত ৮টায় শ্রীমৎ কান্তিবন্ধু ব্রহ্মচারী মহারাজের উপস্থিতিতে শ্রীমদ্ভাগবত পাঠ শেষে মহাপ্রসাদ বিতরণ করা হবে। পরে রাত ৯টায় পরমভাগবত শ্রী বিল্বমঙ্গল দেবনাথ দাসজী শ্রীমদ্ভাগবত পাঠ করবেন। পাঠ শেষে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
আয়োজক কমিটির পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ভক্তবৃন্দ ও ধর্মপ্রাণ মানুষকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে শ্রীযুক্তেশ্বরী দিগম্বরী দেবী সেবা সংঘ ফরিদপুর।




















