ট্রেন্ডিং :
শ্রীধাম শ্রীঅঙ্গনে রথযাত্রা উৎসবে মুখরিত পদাবলী কীর্তনের আসর
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৫:১৪:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৪৩ , ০৪ বার পড়া হয়েছে
রথযাত্রা উপলক্ষে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় অবস্থিত শ্রীধাম শ্রী অঙ্গনে আজ বুধবার ১৫ জুলাই বিকেলে এক ভক্তিমূলক পদাবলী কীর্তন অনুষ্ঠিত হয়েছে। 
অনুষ্ঠানে পদাবলী কীর্তন পরিবেশন করেন বিশিষ্ট কীর্তনশিল্পী গোরাচাঁদ মহন্ত। তাঁর পরিবেশিত ভক্তিমূলক পদাবলী ও নামসংকীর্তনে শ্রীধাম শ্রী অঙ্গন প্রাঙ্গণে এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়।
এ সময় ফরিদপুর জেলা ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য সনাতন ধর্মাবলম্বী ভক্ত অনুষ্ঠানে অংশ নেন।




















