শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে মধুখালীতে বাইসাইকেল বিতরণ
- আপডেট সময় : ০৪:১৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৫০ , ০৪ বার পড়া হয়েছে
মধুখালী উপজেলার মেধাবী শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে বার্ষিক উন্নয়ন তহবিলের আওতায় বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. মো. ইলিয়াস মোল্লার অভিপ্রায় ও দিকনির্দেশনায় আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অনেক শিক্ষার্থী দূরবর্তী এলাকা থেকে বিদ্যালয়ে যাতায়াত করে। যাতায়াতের সমস্যার কারণে অনেক সময় তাদের নিয়মিত ক্লাসে অংশগ্রহণ ব্যাহত হয়। বাইসাইকেল বিতরণের ফলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ হবে এবং তারা আরও নিয়মিতভাবে পাঠদান কার্যক্রমে অংশ নিতে পারবে।
তারা আরও বলেন, শিক্ষার প্রসার এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সহায়তায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।




















