ঢাকা ০৪:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

রাজবাড়ী সদর থানার পুলিশ অ্যাসল্ট মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:১৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ৫৭ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

রাজবাড়ী সদর থানায় দায়ের করা পুলিশ অ্যাসল্ট মামলার অন্যতম প্রধান আসামি মুরাদ জং (২৫)কে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।
জানা গেছে গতকাল শুক্রবার ২৬ জুন রাত পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-২ এর সহযোগিতায় ঢাকার মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মুরাদ জং রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকার ঢেকিগাঁড়িয়া গ্রামের মাজেদ শেখের ছেলে। গত ৩ এপ্রিল রাতে রাজবাড়ী সদর থানার গোয়ালন্দ মোড় সংলগ্ন একটি ফিলিং স্টেশনে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছিলেন এসআই শ্রীদাম চন্দ্র দাসের নেতৃত্বাধীন পুলিশ সদস্যরা। এ সময় মুরাদ জং ও তার সহযোগীরা তেল নেওয়ার ক্ষেত্রে সিরিয়াল ভঙ্গের চেষ্টা করলে দায়িত্বরত কনস্টেবল মো. জুয়েল তাদের অপেক্ষা করতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা কনস্টেবল জুয়েলের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে এবং সরকারি কাজে বাধা দেয়। পরে অন্য পুলিশ সদস্যরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত কনস্টেবলকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় এসআই শ্রীদাম চন্দ্র দাস বাদী হয়ে ৪ এপ্রিল রাজবাড়ী সদর থানায় পেনাল কোডের বিভিন্ন ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের গ্রেফতারে র‌্যাব-১০ এর সহযোগিতা চাইলে র‌্যাব-১০-এর ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা নজরদারি জোরদার করে।
পরবর্তীতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি মুরাদ জংকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

রাজবাড়ী সদর থানার পুলিশ অ্যাসল্ট মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

আপডেট সময় : ১০:১৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬