ঢাকা ০৪:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

রাজবাড়ী জেলায় ডিবির অভিযানে ১০০ লিটার চোলাই মদ সহ গ্রেপ্তার ১

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:২৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ৬৫ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

রাজবাড়ীর গোয়ালন্দঘাট উপজেলার দৌলতদিয়া এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০০ লিটার অবৈধ দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া পূর্বপাড়া পতিতাপল্লী এলাকায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে জনৈক আইয়ুব মন্ডলের বাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে ১০০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় হারুন-অর-রশিদ (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি ঢাকা জেলার ধামরাই উপজেলার বারবারিয়া গ্রামের মৃত গেন্দু সরকারের ছেলে। বর্তমানে তিনি দৌলতদিয়া পূর্বপাড়া পতিতাপল্লীর ৫ নম্বর ওয়ার্ডে আইয়ুব মন্ডলের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়ালন্দঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

রাজবাড়ী জেলায় ডিবির অভিযানে ১০০ লিটার চোলাই মদ সহ গ্রেপ্তার ১

আপডেট সময় : ০৪:২৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬