ঢাকা ০৪:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

মেধার জয়গান: আড়পাড়া উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:৩৭:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ৪৬ , ০৪ বার পড়া হয়েছে

আড়পাড়া উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত।

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের মধুখালী উপজেলার ঐতিহ্যবাহী আড়পাড়া উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শ্রেণিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও সনদপত্র দিয়ে সংবর্ধনা জানানো হয়।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার ও আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাসুদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী সুফিয়া মোতাহার কল্যাণ ট্রাস্টের পরিচালক মমিনুল ইসলাম, মধুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল আউয়াল আকন এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. রাশেদুল ইসলাম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. মৃধা শাহিনুজ্জামান, আড়পাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাকির হোসেন মোল্লা, কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান, কাজী মতিউল ইসলাম মুরাদ, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাদিকুর রহমান, মৃধা নজরুল ইসলাম, মৃধা বাবলু, মো. নাজিরুল ইসলাম নান্নু, মো. মেজবা উদ্দিন, শাহরিয়ার হোসেন জুয়েল, ওমর ফারুকসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জানিয়ে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা, শ্রম ও অধ্যবসায় একটি জাতির অগ্রগতির প্রধান চালিকাশক্তি। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, তাদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে।
প্রধান অতিথি মাসুদুর রহমান বলেন, “শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমই জাতির ভবিষ্যৎ। আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের এই উদ্যোগ অন্যান্য বিদ্যালয়ের জন্য অনুকরণীয়।”
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও অব্যাহত সাফল্য কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

মেধার জয়গান: আড়পাড়া উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট সময় : ১০:৩৭:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬