ঢাকা ০৪:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

মাদকবিরোধী অভিযান : ফরিদপুরে হেরোইনসহ আটক যুবকের ৮ মাসের কারাদণ্ড

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:২৭:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৩৯ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর শহরের গোয়ালচামট রথখোলা এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফরিদপুর। পরে সামারি ট্রায়ালের মাধ্যমে তাকে ৮ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন আদালত।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গতকাল রবিবার ২৬ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানাধীন গোয়ালচামট রথখোলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জয় মণ্ডল (২১) নামে এক যুবককে হেরোইনসহ আটক করা হয়।
পরবর্তীতে তাকে ফরিদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১নং আমলী আদালতে উপস্থাপন করে অপরাধ আমলে গ্রহণ ও সংক্ষিপ্ত (সামারি) বিচারের আবেদন করা হয়।
বিচার শেষে আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধনী), ২০২৬-এর ৩৬(১) ধারায় অভিযুক্ত জয় মণ্ডলকে ৮ (আট) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১,০০০ (এক হাজার) টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

নিউজটি শেয়ার করুন

মাদকবিরোধী অভিযান : ফরিদপুরে হেরোইনসহ আটক যুবকের ৮ মাসের কারাদণ্ড

আপডেট সময় : ১০:২৭:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬