মাগুরায় হস্ত ও কুটির শিল্পের ওপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৫৯:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৪৯ , ০৪ বার পড়া হয়েছে
নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে মাগুরা জেলা পুলিশের উদ্যোগে ‘হস্ত ও কুটির শিল্প প্রশিক্ষণ কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার ২৬ জুলাই মাগুরা পুলিশ লাইন্সে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), মাগুরা-এর সভাপতি নাহিদ নাসরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাকের সহ-সভাপতি সুফাইয়া তাসনিম সিলভিয়া এবং সদস্য মানসুরা আল সালসাবিল।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, নারীদের দক্ষতা বৃদ্ধি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান।

সভাপতি নাহিদ নাসরিন বলেন, হস্ত ও কুটির শিল্পভিত্তিক প্রশিক্ষণ নারীদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও আর্থ-সামাজিক উন্নয়নে সহায়ক। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ
কারীদের হাতে-কলমে বিভিন্ন হস্ত ও কুটির শিল্প বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠানে মাগুরা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুনাকের সদস্যবৃন্দ এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।




















