ঢাকা ০৪:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

মধুখালীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৪৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৪১ , ০৪ বার পড়া হয়েছে

মধুখালীতে ফ্যামিলি কার্ডের শুমারি শুরু, তথ্য সংগ্রহে স্বচ্ছতার তাগিদ

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের মধুখালী উপজেলায় শুরু হয়েছে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী ও প্রস্তুতিমূলক সভায় সংশ্লিষ্ট সুপারভাইজারদের তথ্য সংগ্রহে স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।
মধুখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা বলেন, প্রকৃত ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সেবাটি পৌঁছে দিতে তথ্য সংগ্রহের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো ধরনের ভুল বা মিথ্যা তথ্য যাতে অন্তর্ভুক্ত না হয়, সেদিকে দায়িত্বশীলদের নজর রাখতে হবে।
সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমে নিয়োজিত সুপারভাইজার মো. রেদোয়ান আবেদীন, মো. মাসুম পারভেজ, অমিত কুমার জোয়াদ্দার, শেখ সজল, মো. হাসিব শেখ, মো. সবুজ শেখ, মেহেদী হাসান রানা, মো. আরফান উদ্দীন ও মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
সভা শেষে সুপারভাইজারদের নির্ধারিত এলাকা বণ্টন করে দেওয়া হয়। পাশাপাশি অবিলম্বে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

মধুখালীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আপডেট সময় : ০৪:৪৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬