ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

মধুখালীতে প্রথম জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও মতবিনিময়

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:২৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ ৪০ , ০৪ বার পড়া হয়েছে

মধুখালীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ডিসির মুখোমুখি

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের মধুখালী উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে ‘মিট দ্য ডিসি’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলার ৭১ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে প্রত্যেক শিক্ষার্থীর হাতে কাজী নজরুল ইসলামের বিখ্যাত কাব্যগ্রন্থ ‘সঞ্চিতা’ এবং একটি করে বৃক্ষের চারা তুলে দেওয়া হয়। আজ
মঙ্গলবার ২৫ আগস্ট দুপুরে মধুখালী উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল আওয়াল আকনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুরের উপ-পরিচালক শিরিন আক্তার ও মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায়সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানে মধুখালী উপজেলার ৫৩টি উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “এসএসসিতে জিপিএ-৫ অর্জন তোমাদের জীবনের প্রথম ধাপের একটি বড় সাফল্য। এখন সামনে তোমাদের আরও গুরুত্বপূর্ণ সময়। আগামী দুই বছর, অর্থাৎ এইচএসসি পর্যায়ের পড়াশোনায় তোমাদের অত্যন্ত মনোযোগী হতে হবে। এই সময়ে ভালোভাবে পড়াশোনা করে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে না পারলে ভবিষ্যৎ পথচলা কঠিন হয়ে যেতে পারে।”
তিনি বলেন, শুধু ভালো ফলাফল করলেই হবে না, শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। দেশ ও সমাজের প্রতি দায়িত্ববোধ তৈরি করতে হবে। নিয়মিত পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে জীবনের অংশ করে নিতে হবে।
জেলা প্রশাসক শিক্ষার্থীদের স্বপ্ন বড় করার আহ্বান জানিয়ে বলেন, “তোমাদের প্রত্যেকের জীবনে একটি লক্ষ্য থাকা দরকার। সেই লক্ষ্য অর্জনের জন্য এখন থেকেই সময়ের সঠিক ব্যবহার করতে হবে। মেধা ও পরিশ্রমের মাধ্যমে তোমরাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে।”
অনুষ্ঠানে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। পরে জিপিএ-৫ প্রাপ্ত ৭১ শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক, ‘সঞ্চিতা’ কাব্যগ্রন্থ ও বৃক্ষের চারা তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

মধুখালীতে প্রথম জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও মতবিনিময়

আপডেট সময় : ০৫:২৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬