ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে নিহত ১

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৪৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ৪৯ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়েতে ঢাকাগামী রোডে একটি বাসের পেছনে আরেকটি দ্রুতগামী বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ যাত্রী। আজ শুক্রবার ৪ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। আহতদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গা-ঢাকা হাইওয়ে এক্সপ্রেসওয়ে ব্রাহ্মণপাড়া এলাকায় ঢাকাগামী বিকাশ পরিবহনের একটি বাসের পেছনে দ্রুতগামী হামিম পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে হামিম পরিবহনের এক যাত্রী নিহত এবং উভয় বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হন। শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মুনতাসির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে নিহত ১

আপডেট সময় : ০৪:৪৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬