ট্রেন্ডিং :
বোয়ালমারীর চতুলে শ্রীশ্রী কাত্যায়নী পূজা শুরু ১৫ নভেম্বর
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৫:০২:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ৩২ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুলে আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে শ্রীশ্রী কাত্যায়নী পূজা-২০২৬। পাঁচ দিনব্যাপী এ পূজা অনুষ্ঠিত হবে চতুল ফায়ার সার্ভিসের সামনে।
আয়োজক সূত্রে জানা গেছে, ১৫ নভেম্বর রবিবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ১৬ নভেম্বর মহাসপ্তমী, ১৭ নভেম্বর মহাঅষ্টমী, ১৮ নভেম্বর মহানবমী এবং ১৯ নভেম্বর বৃহস্পতিবার বিজয়া দশমীর মধ্য দিয়ে পূজার সমাপ্তি ঘটবে।
এবারের পূজার বিশেষ আকর্ষণ হিসেবে প্রতিমা প্রদর্শনীতে তুলে ধরা হবে ‘তারকাসুর বধ’ থিম। এ উপলক্ষে পূজামণ্ডপে নানা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
সরস্বতী পূজা উদযাপন সংসদ, চতুল, বোয়ালমারী, ফরিদপুরের উদ্যোগে আয়োজিত এ পূজা অনুষ্ঠানে ভক্ত, দর্শনার্থী ও ধর্মপ্রাণ মানুষকে সপরিবারে আমন্ত্রণ জানানো হয়েছে।



















