ঢাকা ০৪:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

বর্ণিল আয়োজনে উৎসবমুখর পরিবেশে কিন্ডারগার্টেন স্কুলে বর্ষবরণ

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:২৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ১৮ , ০৪ বার পড়া হয়েছে

বর্ণিল আয়োজনে কিন্ডারগার্টেন স্কুলে বর্ষবরণ।

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ফরিদপুর শহরের লালের মোড় উত্তর টেপাখোলা এলাকার সফিস্টিকেডেট কিন্ডার গার্টেন স্কুল ও কমলাপুরের রাইট ট্র্যাক স্কুলে বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠিত হয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষে গতকাল মঙ্গলবার ‌১৪ এপ্রিল গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা এবং বাংলা নববর্ষকে স্মরণীয় করে রাখতে দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নাচ, গান, ফ্যাশন শো, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনা শিক্ষার্থীরা উপস্থাপন করে। এ সময় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি সফিস্টিকেডেট কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক মো. এহসানুল হক শাহিন, শিক্ষক রুমি, রাইট ট্র্যাক স্কুলের প্রধান শিক্ষক মৃর্ধা রেজাউলসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্কুল প্রাঙ্গণ এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো. এহসানুল হক শাহিন বলেন, পহেলা বৈশাখ বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী প্রাণের উৎসব। কালের বিবর্তন ও আধুনিকতার ছোঁয়ায় অনেক কিছু বদলে গেলেও বাংলা নববর্ষ আমাদের গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্যের সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দেয়। বর্তমান প্রজন্মের কাছে গ্রামবাংলার লোকজ শিল্প ও সংস্কৃতি তুলে ধরতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে গ্রামবাংলার শত বছরের ঐতিহ্য ও সংস্কৃতি পৌঁছে দিতে পহেলা বৈশাখের এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখা প্রয়োজন। এ আয়োজন শিশু শিক্ষার্থীদের মাঝে দেশীয় সংস্কৃতির চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

বর্ণিল আয়োজনে উৎসবমুখর পরিবেশে কিন্ডারগার্টেন স্কুলে বর্ষবরণ

আপডেট সময় : ০৩:২৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬