ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

ফরিদপুর পৌরসভায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৫৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ৪৪ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর পৌরসভার কর্মকর্তাদের সঙ্গে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইবনে ইউসুফের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ১২ মে দুপুর সাড়ে ১২টায় পৌরসভার চতুর্থ তলার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর পৌরসভার প্রশাসক ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইবনে ইউসুফ। এ সময় বক্তব্য রাখেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসেন মোহাম্মদ হাই জকি, পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান, উপসহকারী প্রকৌশলী শিমুল দাস, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজম খান, তানভীর চৌধুরী রুবেল, সাবেক কাউন্সিলর খন্দকার শামসুল আরেফিন সাগর, মিজানুর রহমান মিনাল এবং মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ।

সভায় বক্তারা বলেন, ফরিদপুর পৌরসভার ২৭টি ওয়ার্ডে প্রায় ৫ লাখ ৯৭ হাজার ৬০২ জন নাগরিক বসবাস করেন। ২০৩০ সালের মধ্যে ফরিদপুর পৌরসভাকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক ক্লিন সিটিতে রূপান্তরের লক্ষ্যে কাজ চলছে। বক্তারা জানান, পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করা হবে। পাশাপাশি মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হবে। ফরিদপুর-৩ আসনের এমপির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পৌরসভার উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় পৌর এলাকার সৌন্দর্যবর্ধন, যানজট নিয়ন্ত্রণ, আইল্যান্ডে সবুজায়ন, ছাদ বাগান সম্প্রসারণ, সুপ্রশস্ত রাস্তা নির্মাণ এবং শহরে সোলার লাইট স্থাপনের বিষয়েও আলোচনা করা হয়। এছাড়া বিভিন্ন আইল্যান্ডে বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণের কথাও জানানো হয়। বক্তারা আরও বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ, নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা এবং জনগণের দোরগোড়ায় সঠিক নাগরিক সেবা পৌঁছে দিতে হবে। নাগরিকরা যাতে সেবা নিতে গিয়ে ভোগান্তির শিকার না হন, সেদিকেও সংশ্লিষ্টদের নজর রাখতে হবে।
সভায় উপস্থিত ছিলেন ‌ ফরিদপুর পৌরসভার ‌হিসাবরক্ষণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মণ্ডল, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) শরিফুল হাসান, সমাজ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ ‌ আহাদুজ্জামান, উপসহকারী প্রকৌশলী লাইজিং হোসেন রাজু, সহকারী প্রকৌশলী আশিকুর রহমান, সহকারী প্রকৌশলী সৈয়দ আশরাফ (পানি ও পয়ঃনিষ্কাশন), উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) এস এম রফিকুল ইসলাম, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুণসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এর আগে প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে পৌঁছালে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাকে বরণ করে নেন ফরিদপুর পৌরসভার কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুর পৌরসভায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৫৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬