ঢাকা ০৪:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

ফরিদপুরে হাম পরিস্থিতি উদ্বেগজনক : ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ ৪০ জন

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:০৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ৫৫ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুরে হামে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৩০৬

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪২ জনের মধ্যে সন্দেহভাজন হাম শনাক্ত হয়েছে। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ আগস্ট পর্যন্ত জেলায় মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৭৮২ জনে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে মোট ২১ জনের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার ২১ আগস্ট জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৮ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জন নতুন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে।

উপজেলাভিত্তিক মোট সন্দেহভাজন হাম রোগীর মধ্যে বোয়ালমারীতে ২৮ জন, ভাঙ্গায় ১২ জন, চরভদ্রাসনে ১৭ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৬ জন, সদরপুরে ১৪ জন, সালথায় ২৩ জন এবং ফরিদপুর সদরে ৫ জন রয়েছেন। আলফাডাঙ্গায় কোনো রোগী শনাক্ত হয়নি।

এদিকে, ফরিদপুর জেনারেল হাসপাতালে এ পর্যন্ত মোট ১ হাজার ৪০৬ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ২৪৪ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। দুই হাসপাতালে বর্তমানে নতুন ও পুরোনো মিলিয়ে ৬৮ জন রোগী ভর্তি রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতাল থেকে ১৬ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৩৫ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। মোট ৫১ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এদিন ফরিদপুর জেলার ১৮ জন এবং অন্যান্য জেলার ৬ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। পরীক্ষায় নতুন করে ১০ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে হাম পরিস্থিতি উদ্বেগজনক : ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ ৪০ জন

আপডেট সময় : ০৪:০৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬