ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

ফরিদপুরে হামের প্রাদুর্ভাবে ৪২ রোগী নতুন শনাক্ত

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:৪৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ৪৩ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর জেলায় হামের (মিজলস) প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (১৭ মে ২০২৬ সকাল ৮টা পর্যন্ত) জেলায় নতুন করে ৪২ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। তবে এ সময়ে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ মে পর্যন্ত ফরিদপুর জেলায় মোট ১ হাজার ৪৫২ জন হাম রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে। উপজেলাভিত্তিক তথ্যে দেখা যায়, বোয়ালমারীতে ২১ জন, ভাঙ্গায় ১২ জন, চরভদ্রাসনে ৬ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৩ জন, সদরপুরে ১৪ জন, সালথায় ২২ জন এবং ফরিদপুর সদরে ৫ জন হাম রোগী শনাক্ত হয়েছে। এছাড়া আলফাডাঙ্গায় কোনো নতুন রোগী শনাক্ত হয়নি।হাসপাতাল সূত্রে জানা যায়, ফরিদপুর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৮ জন নতুন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে সেখানে মোট ভর্তি রোগীর সংখ্যা ৫২ জন। একই সময়ে ১৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। অন্যদিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ৩৪ জন। বর্তমানে সেখানে মোট ভর্তি রোগীর সংখ্যা ৮৮ জন এবং গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ৫০ জন রোগী। দুই হাসপাতাল মিলিয়ে বর্তমানে মোট ১৪০ জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোতে বিশেষ নজরদারি ও চিকিৎসা কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি অভিভাবকদের শিশুদের হাম প্রতিরোধে টিকাদান নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে হামের প্রাদুর্ভাবে ৪২ রোগী নতুন শনাক্ত

আপডেট সময় : ১০:৪৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬