ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

ফরিদপুরে হলদে পাখির সাপ্তাহিক কার্যক্রম সভা

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬ ২০ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর শহরের ৯৫ নম্বর কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি কার্যক্রমের সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ১০ জুন সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী শারমিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল জান্নাত রাবেয়া। সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুশান্ত বারই, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিহাব খান, কমলাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বেগম এবং বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের স্থানীয় কমিশনার ও বাইতুল মোকাদ্দেম ইনস্টিটিউটের প্রধান শিক্ষক শামসুন্নাহার বেগম। বক্তারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে হলদে পাখি কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তারা শিক্ষার্থীদের নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ওয়ারেন্ট গাইডার সায়মা আজিজ। এ সময় বিদ্যালয়ের ৩১ জন হলদে পাখি সদস্য বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে। সভাটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে হলদে পাখির সাপ্তাহিক কার্যক্রম সভা

আপডেট সময় : ০৫:০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬