ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা

ফরিদপুরে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস পালিত

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:১৮:২০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ৩১ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুরে লোকনাথ বাবার ২৯৬তম জন্মতিথি উপলক্ষে বিশেষ পূজা ও প্রার্থনা

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান পালিত হয়েছে। আজ শনিবার ৫ সেপ্টেম্বর ‌একদিন ব্যাপী ‌গোয়ালচামটের চৌধুরীবাড়ী শ্রীশ্রী দুর্গা মন্দির, শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হবে। দিন ব্যাপী কর্মসূচির মধ্যে ছিল, সকাল ৭টা ১ মিনিটে শ্রীশ্রী লোকনাথ বাবার বাল্যভোগ, সকাল ১০টা ১ মিনিটে পূজা আরম্ভ ও পুষ্পাঞ্জলি প্রদান করা হয়। দুপুর ১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয় শ্রীশ্রী লোকনাথ বাবার রাজভোগ ও প্রসাদ বিতরণ।
বিকেল ৪টা ১ মিনিটে চৌধুরী বাড়ী গীতার শিক্ষা কেন্দ্রের উদ্যোগে ‌গীতা পাঠ প্রতিযোগিতা, অনুষ্ঠিত হয় ‌এসময় প্রায় ‌৫০ জন প্রতিযোগী ‌‌অংশগ্রহণ করেন। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সন্ধ্যা আরতি ও প্রদীপ প্রজ্জ্বলন এবং সন্ধ্যা ৭টা ১ মিনিটে শ্রীমদ্ভাগবদ্ গীতা পাঠ অনুষ্ঠিত হবে। গীতা পাঠ করবেন ডা. শ্রী এ. সি. পাল।
এছাড়া রাত ৮টা ৩০ মিনিটে লোকনাথ বাবার প্রসাদ বিতরণ এবং রাত ৯টা ১ মিনিটে ভক্তিমূলক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজকরা দিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠানে ধর্মপ্রাণ ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানিয়েছেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ‌ চৌধুরী বাড়ি ‌ দুর্গা মন্দির এবং বাবা লোকনাথ ব্রহ্মচারী ‌ আশ্রম ও মন্দিরের সভাপতি ‌ ননী গোপাল বিশ্বাস । সঞ্চালনা করেন ‌ সাধারণ সম্পাদক ‌ অশোক বিশ্বাস ও রতন কুমার দাস। অনুষ্ঠানে পরবর্তী পর্বে ‌ ধর্মীয় সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ‌।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস পালিত

আপডেট সময় : ০৪:১৮:২০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬