ফরিদপুরে শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান পালিত হয়েছে। আজ শনিবার ৫ সেপ্টেম্বর ‌একদিন ব্যাপী ‌গোয়ালচামটের চৌধুরীবাড়ী শ্রীশ্রী দুর্গা মন্দির, শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হবে। দিন ব্যাপী কর্মসূচির মধ্যে ছিল, সকাল ৭টা ১ মিনিটে শ্রীশ্রী লোকনাথ বাবার বাল্যভোগ, সকাল ১০টা ১ মিনিটে পূজা আরম্ভ ও পুষ্পাঞ্জলি প্রদান করা হয়। দুপুর ১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয় শ্রীশ্রী লোকনাথ বাবার রাজভোগ ও প্রসাদ বিতরণ।
বিকেল ৪টা ১ মিনিটে চৌধুরী বাড়ী গীতার শিক্ষা কেন্দ্রের উদ্যোগে ‌গীতা পাঠ প্রতিযোগিতা, অনুষ্ঠিত হয় ‌এসময় প্রায় ‌৫০ জন প্রতিযোগী ‌‌অংশগ্রহণ করেন। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সন্ধ্যা আরতি ও প্রদীপ প্রজ্জ্বলন এবং সন্ধ্যা ৭টা ১ মিনিটে শ্রীমদ্ভাগবদ্ গীতা পাঠ অনুষ্ঠিত হবে। গীতা পাঠ করবেন ডা. শ্রী এ. সি. পাল।
এছাড়া রাত ৮টা ৩০ মিনিটে লোকনাথ বাবার প্রসাদ বিতরণ এবং রাত ৯টা ১ মিনিটে ভক্তিমূলক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজকরা দিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠানে ধর্মপ্রাণ ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানিয়েছেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ‌ চৌধুরী বাড়ি ‌ দুর্গা মন্দির এবং বাবা লোকনাথ ব্রহ্মচারী ‌ আশ্রম ও মন্দিরের সভাপতি ‌ ননী গোপাল বিশ্বাস । সঞ্চালনা করেন ‌ সাধারণ সম্পাদক ‌ অশোক বিশ্বাস ও রতন কুমার দাস। অনুষ্ঠানে পরবর্তী পর্বে ‌ ধর্মীয় সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ‌।