ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

ফরিদপুরে রনি মোল্যা ১৩ দিন ধরে নিখোঁজ

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:১০:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ ৫৩ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে ১৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন রনি মোল্যা (২২) নামে এক যুবক। দীর্ঘ সময়েও তার কোনো সন্ধান না পাওয়ায় উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের।
নিখোঁজ রনি মোল্যা ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডা পশরা গ্রামের বুলবুল মোল্যার ছেলে। এ ঘটনায় তার মা রওশানারা বেগম ফরিদপুর কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে উল্লেখ করা হয়েছে, গত ১৩ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে রনি মোল্যা কাজের কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। রনি কোনো মোবাইল ফোন ব্যবহার করেন না।
পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি। তবে তার সন্ধানে খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে বলে পরিবার জানিয়েছে।
নিখোঁজ রনির গায়ের রং ফর্সা, মুখমণ্ডল লম্বাটে এবং মাথার চুল কালো ও ছোট। তার বয়স ২২ বছর, উচ্চতা প্রায় ৫ ফুট ৫ ইঞ্চি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে জিন্সের ফুল প্যান্ট ও কালো রঙের হাফহাতা জামা ছিল। তিনি ফরিদপুর জেলার আঞ্চলিক ভাষায় কথা বলেন।
কেউ রনি মোল্যার সন্ধান পেলে বা তার সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে ০১৭৭৬-০৯৪৫৩৩ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে রনি মোল্যা ১৩ দিন ধরে নিখোঁজ

আপডেট সময় : ১০:১০:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬