ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

ফরিদপুরে মানববন্ধন : আইয়ুব বেপারী ও বীথি বেগমের মুক্তির দাবি

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:২৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ৩৯ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মাদক মামলায় প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা আইয়ুব বেপারী এবং তাঁর স্ত্রী, আলফা লাইফ ইন্স্যুরেন্সের ইউনিট ম্যানেজার বীথি বেগমকে জড়ানোর প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার ২৮ জুন বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনে নর্থ চ্যানেল ইউনিয়ন বাসীর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জুয়েল বেপারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মো. সেলিম খান, রাসেল খান, ইলিয়াস দেওয়ান, আয়নাল দেওয়ান, বাবলু বেপারী, সুজন শেখ, চায়না বেগম, ফতেহা বেগমসহ অন্যান্যরা।

বক্তারা অভিযোগ করেন, প্রবাসী আইয়ুব বেপারী ও তাঁর স্ত্রী বীথি বেগমকে পরিকল্পিতভাবে একটি মিথ্যা মাদক মামলায় ফাঁসানো হয়েছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মামলা প্রত্যাহার এবং তাঁদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, নিরপরাধ ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির সংস্কৃতি বন্ধ করতে হবে। ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান তারা।
এ সময় নর্থ চ্যানেল ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিরা মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন থেকে সরকারের কাছে আইয়ুব বেপারী ও বীথি বেগমের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের জোর দাবি জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে মানববন্ধন : আইয়ুব বেপারী ও বীথি বেগমের মুক্তির দাবি

আপডেট সময় : ০৫:২৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬