ঢাকা ০৪:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

ফরিদপুরে প্রিমিয়ার ক্রিকেট লীগের জমজমাট ম্যাচে ফরিদপুরের জয়

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০১:২২:১০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ১৮ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের ঈশান গোপালপুরে অনুষ্ঠিত প্রিমিয়ার ক্রিকেট লীগের এক জমজমাট টি-টোয়েন্টি ম্যাচে ফরিদপুর অম্বিকাপুর দল চমৎকার নৈপুণ্য দেখিয়ে বিজয় অর্জন করেছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় রানার্সআপ হয়েছে রাজবাড়ী মুন স্পোর্ট দল। আজ শনিবার বিকেলে সদর উপজেলার ঈশান গোপালপুর স্কুল মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এ সময় আরও উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল এবং সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা নুরুজ্জামান চৌধুরী পংকজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলা উপভোগ করতে মাঠে হাজার হাজার ক্রিকেটপ্রেমী দর্শক এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন, যা পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, যুবসমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষায় খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি যুবকদের মাদকমুক্ত ও সুস্থ রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি এলাকায় সুস্থ ধারার বিনোদন বৃদ্ধিতে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং আরও বেশি ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের জন্য সংশ্লিষ্টদের উৎসাহিত করেন।
ম্যাচে প্রথমে ব্যাটিং করে রাজবাড়ী মুন স্পোর্ট নির্ধারিত ওভারে ১৯৪ রান সংগ্রহ করে। জবাবে ফরিদপুর অম্বিকাপুর দল দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করে ‌৫ উইকেট হারিয়ে ‌১৯৭ রান তুলে জয় নিশ্চিত করে। উত্তেজনাপূর্ণ এই ম্যাচটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে প্রিমিয়ার ক্রিকেট লীগের জমজমাট ম্যাচে ফরিদপুরের জয়

আপডেট সময় : ০১:২২:১০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬